Friday, April 25, 2014

Amar Mon Mane Na by Rabindranath Tagore

          আমার    মন মানে না-- দিনরজনী।
আমি    কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি। 
ওগো,  কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি-- 
ওগো সজনি॥
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি।
তাই    শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী-- 
কেন না জানি॥
ওগো,  বাতাসে কী কথা ভেসে চলে আসে,
আকাশে কী মুখ জাগে।
ওগো,  বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে--
আমি    এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে
              দিব নিছনি॥

No comments:

Post a Comment