Saturday, April 19, 2014

Ami Tomar Preme by Rabindranath Tagore

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।
আমি সকল দাগে হব দাগি॥
তোমার পথের কাঁটা করব চয়ন,      যেথা তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার-- তোমার রাগে অনুরাগী॥
আমি শুচি-আসন টেনে টেনে           বেড়াব না বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥

No comments:

Post a Comment