ভরসা থাকুক telegraph-এর তারে বসা ফিঙের ল্যাজে
ভরসা থাকুক চালে, ডালে, তেলে, নুনে আর পেঁয়াজে
ভরসা থাকুক ফড়িং হয়ে-উড়ুক, নাচুক, বাঁচার তালে
ভরসা থাকুক হাতরুটিতে আর
ভরসা থাকুক ছোলার ডালে
ভরসা থাকুক জ্বরের ঘোরে মুড়ি দেবার গায়ের চাদর
ভরসা থাকুক গাছের পাতায়, পাতায় রোদের স্বচ্ছ আলোর
ভরসা থাকুক মুড়কি, মুড়ি, নকুলদানা আর বাতাসায়
ভরসা থাকুক আরও বিরল চাকরি পাবার জ্যান্ত আশা
ভরসা থাকুক বনধের দিন রাস্তা জোড়া ক্রিকেট ম্যাচে
ভরসা থাকুক বোকার মত চামচে তোলা সহজ ক্যাচে
ভরসা থাকুক পরিপাটি
ভরসা থাকুক আলুথালু
ভরসা হ য ব র ল-এ, নৈনিতাল-এর নতুন আলু
ভরসা যেন না পায় যত, দাঙ্গা মুখো হতচ্ছাড়া
সবাই মিলে বেঁচে থাকার ভরসা তাদের করুক তাড়া
ভরসা থাকুক ছেলেবেলায়
ভরসা থাকুক বয়সকালে
ভরসা গাঙের ভরসা পানি
খেলুক সবার ভরসা হালে
ভরসা থাকুক মালদা, ঝালদা, শিয়ালদা আর বর্ধমানে
ভরসা থাকুক জংশনে আর গাঁয়ের ছোট্ট ইস্টিশানে
ভরসা থাকুক লোকাল ট্রেনে মশলা মুড়ি, গরম চায়ে
ভরসা নাচুক বাউল সেজে রেলের দোলায় ঘুঙুর পায়ে
ভরসা থাকুক হাসপাতালে সহজ পথে admission-এ
ভরসা থাকুক ওষুধে আর ডাক্তারেদের চোখের কোনে
ভরসা থাকুক গঞ্জে, গ্রামে, হাটবারে আর খেতের আলে
ভরসা থাকুক পঞ্চায়েতে
ভরসা থাকুক সেচের খালে
ভরসা থাকুক ইস্কুলে আর পেন্সিলে আর অঙ্ক ক্লাসে
ভরসা যেন পড়ায় এবং ভরসা যেন পড়তে আসে
ভরসা থাকুক হারমোনিয়াম, তবলা, বাঁয়া খোলের বোলে
ভরসা থাকুক ইলেকট্রনিক বাজনা গুলোর হট্টগোলে
ভরসা থাকুক আদাবে আর
ভরসা থাকুক নমস্কারে
অর্চ্চনাদের পাশেই যেন আয়েশারা থাকতে পারে
ভরসা থাকুক হাতের কাছে
ভরসা থাকুক দূরে দূরে
ভরসা থাকুক বেল়া শেষে আজানে আর শাঁখের সুরে
ভরসা যেন না পায় যত ভরসা খেকো হতচ্ছাড়া

কাল সারাদিন ভরসা কথাটা এত বেশীবার ঘুরে ফিরে এসেছে,

No comments:
Post a Comment