Friday, April 18, 2014

Rupkathara by Anindya from Aparajita Tumi

শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি না কি স্মৃতি দাগে
কাঁপছিল মন, নিরালা রকম, ডাকনাম নামল পরাগে

কে হারায়, ইশারায়

সাড়া দাও, ফেলে আসা গান
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আল্টুশি ক্যান্টিন

বোবা ইমারত, অকুলান পথ, শালিকের সৎ অনুরাগে 
বলছে অপার, জানলার ধার, ধারবাকি হাত চিঠি জাগে 

কে হারায়, ইশারায়

সাড়া দাও, ফেলে আসা গান
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আল্টুশি ক্যান্টিন

রোদেলা বেলার, কবিতা খেলার, শীতঘুম বইয়ের ভাঁজে
বেসামাল ট্রাম, মুঠোর বাদাম, জ্বালাতনে গাংচিলটা যে 
ঝরে একাকার, বালি ধুলো তার, তুলো তুলো বেখেয়াল 

হঠাৎ শহর, কুড়োনো মোহর, মহড়া সাজানো আবডালে 
লজ্জা চিবুক, বানভাসি সুখ, শুক সারি গল্প নাগালে 

কে হারায়, ইশারায়

সাড়া দাও, ফেলে আসা গান
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আল্টুশি ক্যান্টিন


No comments:

Post a Comment