Thursday, April 3, 2014

Saswati By Sudhindranath Datta

শাশ্বতী
- সুধীন্দ্রনাথ দত্ত 
শ্রান্ত বরষা
অবেলার অবসরে
প্রাঙ্গনে মেলে দিয়েছে শ্যামল কায়া
স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করে
গগনে গগনে পলাতক আলোছায়া
আগত শরৎ অগোচর প্রতিবেশে
হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্ব্নি
মূক প্রতীক্ষা সমাপ্ত অবশেষে
হাটে মাঠে বাটে আরব্ধ আগমনী
কুহেলি কলুষ দীর্ঘ দিনের সীমা
এখনি হারাবে কৌমুদী জাগরে যে
বিরহবিজন ধৈর্যের ধূসরিমা
রঞ্জিত হবে দলিত শেফালি সেজে
মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি
নবান্নে তারো আসন রয়েছে পাতা
পশ্চাতে চায় আমারি উদাস আঁখি
একবেণীহিয়া ছাড়ে না মলিন কাঁথা
একদা এমনি বাদল শেষের রাতে
মনে হয় যেন কত জনমের আগে
সে এসে সহসা হাত রেখেছিল হাতে
চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে
সেদিনও এমনি ফসল বিলাসী হাওয়া
মেতেছিল তার চিকুরের পাকা ধানে
অনাদি কালের যত চাওয়া যত পাওয়া
খুঁজেছিল তার অনন্ত দিঠির মানে
একটি কথার দ্বিধা থরো থরো চূড়ে
ভর করেছিল সাতটি অমরাবতী
একটি নিমেষ দাঁড়ালো সরনী জুড়ে
থামিলো কালের চির চঞ্চল গতি
একটি ক্ষনের অমিত প্রগলভতা
মর্ত্যে আনিল ধ্রুবতারকার জ্যোতি
একটি স্মৃতির মানুষী দুর্বলতা
প্রলয়ের পথ দিল অবারিত করে

সন্ধিলগ্ন  ফিরেছে সগৌরবে
অধরা আবার ডাকে সুধাসংকেতে
মদমুকুলিত তারই দেহসৌরভে
অনামা কুসুম অজানায় ওঠে মেতে
ভরা নদী তার আবেগের প্রতিনিধি
অবাধ সাগরে উধাও অগাধ থেকে
অমল আকাশে মুকুরিত তার হৃদি
স্বাতী মনিময় তারই প্র্ত্যাভিষেকে
স্বপ্নালু নিশা নীল তার আঁখিসম
সে রোমরাজির কোমলতা ঘাসে ঘাসে
পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম
কিন্তু সে আজ আর কারে ভলোবাসে
স্মৃতি পিপীলিকা তাই পুঞ্জিত করে
আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা
সে ভোলে ভুলুক কোটি মন্বন্তরে
আমি ভুলিব না,
আমি কভু ভুলিব না......

6 comments:

  1. কবিতা ভর্তি ভুল... বানান, পংক্তি... এত বিখ্যাত কবিতাটি আরেকটু ভাল করে দেখে দেয়া যেত না?

    ReplyDelete
    Replies
    1. Exactly. ভুলের ছোট আমি নিজেই আসল কবিতা ভুলে যাচ্ছি!

      Delete
    2. সুধীন্দ্রনাথ প্রতি Edition এ revision করতেন।

      Delete
  2. "একটি স্মৃতির মানুষী দুর্বলতা
    প্রলয়ের পথ দিল অবারিত করে" - এটি হবে
    "একটি স্মৃতির মানুষী দুর্বলতা
    প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে।"

    ReplyDelete
  3. 'অমার" রন্ধ্রে মৃতমাধুরির কণা

    ReplyDelete