আজ আমি ফিরে এসেছি
তোমার পাশে বসেছি
বল, তোমার কথা শুনব আজ
শুনব বলে তাই রাখিনি কাজ
তোমার কথা হারা গান
যার ঠিকানা জানা নেই
স্তব্ধতার গান শোনো
প্রতিটি ঘরে ঘরে আর দেওয়ালে প্রতি রাস্তায়
দেখেছি কথা বলে দার্শনিক
শুনেছি কথা ভরা মাঙ্গলিক
মানুষ মানুষের হাত ধরে
মুখর হতে চায় প্রাণ ভরে
তবুও সে মুখরতার বুকে
বাসা বাঁধে স্তব্ধতা, নীরবতা
স্তব্ধতার গান শোনো
মানুষ কথা বলে যায়
কথার কথা বলে যায়
কথা বলে কথা না শুনে
কথা শোনে কথা না শুনে
কথার মানে থাকে না
থাকে না তার কোনো দাম
স্তব্ধতার গান শোনো
আমার চোখে রাখো চোখ
কথার অবসান হোক
এখন আর কোনো শব্দ নয়
এখন আর কোনো কাব্য নয়
এখন তুমি আমি আর কোনো কথায় বাঁধা নেই
স্তব্ধতার গান শোনো
তোমার পাশে বসেছি
বল, তোমার কথা শুনব আজ
শুনব বলে তাই রাখিনি কাজ
তোমার কথা হারা গান
যার ঠিকানা জানা নেই
স্তব্ধতার গান শোনো
প্রতিটি ঘরে ঘরে আর দেওয়ালে প্রতি রাস্তায়
দেখেছি কথা বলে দার্শনিক
শুনেছি কথা ভরা মাঙ্গলিক
মানুষ মানুষের হাত ধরে
মুখর হতে চায় প্রাণ ভরে
তবুও সে মুখরতার বুকে
বাসা বাঁধে স্তব্ধতা, নীরবতা
স্তব্ধতার গান শোনো
মানুষ কথা বলে যায়
কথার কথা বলে যায়
কথা বলে কথা না শুনে
কথা শোনে কথা না শুনে
কথার মানে থাকে না
থাকে না তার কোনো দাম
স্তব্ধতার গান শোনো
আমার চোখে রাখো চোখ
কথার অবসান হোক
এখন আর কোনো শব্দ নয়
এখন আর কোনো কাব্য নয়
এখন তুমি আমি আর কোনো কথায় বাঁধা নেই
স্তব্ধতার গান শোনো
No comments:
Post a Comment