অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া
মুহুর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর
গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত অক্ষর
ছেড়া তালপাতার পুঁথির পাতায় নিশ্বাস ফেলে হাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া
কালকেউটের ফণায় নাচছে লখিন্দরের স্মৃতি
বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি
ভেসে যায় ভেলা, এ বেলা ও বেলা একই শবদেহ নিয়ে
আগেও মরেছি, আবার মরব প্রেমের দিব্যি দিয়ে
জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারি কোলে
মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে
বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে
কখনো গাঙুর, কখনো কোপাই, কপোতাক্ষ-র টানে
গাঙুর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি
কখনো রাইন, কখনো কঙ্গো নদীদের স্বরলিপি
স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনও লিখি না
তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই
তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে
তথাগত তাঁর নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে
তাঁরই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা
আমিও কাঙ্গাল হলাম আর এক কাঙালের খেত দেখা
নতজানু হয়ে ছিলাম তখনও এখনও যেমন আছি
মাধুকরী হও নয়ন বহেনি স্বপ্নের কাছাকাছি
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমুর দিব্যি, শুধু তোমাকেই চাই
আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার
আমিই ছিলাম তোমার কামনা, বিদ্রোহ, চিৎকার
দুঃখ পেয়েছ যতবার, জেনো আমায় পেয়েছ তুমি
আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি
যতবার তুমি জননী হয়েছ, ততবার আমি পিতা
কত সন্তান জ্বালালো প্রেয়সী, তোমার আমার চিতা
বারবার আসি আমরা দু'জন
বারবার ফিরে যাই
আবার আসব আবার বলব
শুধু তোমাকেই চাই....

No comments:
Post a Comment