Tuesday, April 8, 2014

Sahasa Ele Ki by Suman From Jatishwar

সহসা এলে কি এ ভাঙ্গা জীবনে
সহসা দিলে কি খবর জীবনের
এ ভাঙ্গা শহর জোড়া
ভাঙ্গা পথের একান্তে  এসে
সহসা এলে কি এ ভাঙ্গা জীবনে

এখানে আর ভালো লাগার
মত কিছু পাবে না আর
সহজে
কোথায় যাবার কথা ছিল
কোথায় কিছু পাওয়ার ছিল
সহজে
সহজ কথাটা আর আসে না সহজে
যা হোক করে বাঁচার গরজে
এ ভাঙ্গা শহর জোড়া
ভাঙ্গা পথের একান্তে  এসে
সহসা এলে কি এ ভাঙ্গা জীবনে

আমার বুকে লুকোনো
এক নিভু নিভু আলোর শিখা
আমার মুখে ঢেকেছে মুখ
আমার প্রেম একা একা
এবার বল কোথায় যাব
কোথায় জীবন ফিরে পাব
সহজে
কোথায় প্রানের দেখা মেলে
জীবন ডাকে দু'হাত মেলে
সহজে।..
সহজ কথাটা আর আসে না সহজে
যা হোক করে বাঁচার গরজে
এ ভাঙ্গা শহর জোড়া
ভাঙ্গা চোরা দিনান্তে এসে
সহসা এলে কি এ ভাঙ্গা জীবনে
সহসা দিলে কি খবর জীবনের।...

No comments:

Post a Comment