Thursday, April 10, 2014

Brishti Cheyeche Mon by PoTa from Sada Kalo

তখন বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ, যখন তুমি এলে- বাইরের আকাশে তখন সোনা রোদ কালো পিচের রাস্তায় ঢালছে- সেই ছায়া এসে পিঠে পড়ে, অন্যমনস্ক পায়ে আশ্বাস, উষ্ণতা

ধোঁয়াশায় ধোঁয়াশায় দূরে, নীল আকাশে
ভেসে যাও কালো মেঘ থমকে দাঁড়াতে
বৃষ্টি চেয়েছে মন

(-Hiiiiiii!!!!! Surprised?
- Yeah!!! But, pleasant...
-খবর কি?
- এই, চলছে।...
- কলকাতা কেমন আছে রে?
- যেমন থাকে, তোকে ছাড়া।
-করছিস কি?
-তুই আছিস কেমন?
-বিন্দাস
-এতদিন বাদে মনে পড়ল তাহলে?
-রাগ করেছিস? না অভিমান?
-huh. coffee খাবি?
- এই, ছাদে যাবি?)

ব্যবধান কমে যায়
ঝিরঝির এক ঝাঁক প্রতিফলন
সবুজে মেঘেদের কলরব
ছায়াটাও দুলছে, অবশেষ আনমন
ভিজে যায় বৃষ্টি, দলছুট রোদ্দুর
দেখি আয়নায় ফিরে ফিরে

সরে গেছে সময়, আর তখন শুকনো পাতার উপর নীল রং মিশছে। সন্ধের পথ ধরে সেই মর্ম্মর শব্দ আর সেই মুহুর্তে জমে থাকা স্বপ্ন
যে স্বপ্ন গুলো বহুদিন আগে দেখতাম। দেখব বলেই দেখতাম। যে স্বপ্ন গুলো এলো মেলো করে দিত, হ্যা, দেবে বলেই দিত
, সেই স্বপ্ন গুলো

No comments:

Post a Comment