Wednesday, April 30, 2014

Kathopakathan # 3 from Kathopakathan Vol. 1 by Purnendu Patri

শুভঙ্কর-

তোমার বন্ধু কে? দীর্ঘশ্বাস?
আমারও তাই।
আমার শূন্যতা গননাহীন।
তোমারও তাই?

নন্দিনী-

দূরের পথ দিয়ে ঋতুরা যায় 
ডাকলে দরোজায় আসে না কেউ।
অযথা বাঁশি শুনে বাইরে যাই 
বাতাসে হাসাহাসি বিদ্রূপের।

শুভঙ্কর-

তোমার সাজি ছিল, বাগান নেই 
আমারও তাই।
আমার নদী ছিল, নৌকো নেই 
তোমারও তাই?

তোমার বিছানায় বৃষ্টিপাত 
আমার ঘরেদোরে ধুলোর ঝড়।
তোমার ঘরেদোরে আমার মেঘ 
আমার বিছানায় তোমার হিম।

No comments:

Post a Comment