সত্যি হোক, মিথ্যে হোক- সে বড় সুন্দর
স্বপ্নে ভেজা মাটি, আর শিশির ভেজা ঘর
মাটির বুকে স্বপ্ন ঝরে, স্বপ্ন দ্যাখে মাটি
শিশির পড়ে মাটির টানে, ভেজা শীতলপাটি
নীল্ বিহনে, মেঘের কোলে কাজল দিলে দোলা
সত্যি হোক, মিথ্যে হোক- সবই যায় ভোলা
ভোলার কথা কাঁদায় শুধু মনে পড়ার সুখে
স্বপ্ন ঝরে মেঘের মত- বৃষ্টি এলো দূরে
স্বপ্নে ভেজা মাটি, আর শিশির ভেজা ঘর
মাটির বুকে স্বপ্ন ঝরে, স্বপ্ন দ্যাখে মাটি
শিশির পড়ে মাটির টানে, ভেজা শীতলপাটি
নীল্ বিহনে, মেঘের কোলে কাজল দিলে দোলা
সত্যি হোক, মিথ্যে হোক- সবই যায় ভোলা
ভোলার কথা কাঁদায় শুধু মনে পড়ার সুখে
স্বপ্ন ঝরে মেঘের মত- বৃষ্টি এলো দূরে
No comments:
Post a Comment