Friday, April 11, 2014

E Tumi Kamon Tumi by Suman from Jatishwar

এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো

জন্মের আগেও জন্ম, পরেও জন্ম তুমি এমন
সুরের-ও গভীর সুরে পদাবলীর ধরন যেমন
কথা ন্য় নীরবতায় সজলতার আখর ভরো

এসেছি আগেও আমি য্খন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলোক তোমার মতোই অশ্রুমতী

অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ 
নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরন

ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো

No comments:

Post a Comment