আমি তোমার পান্থপাদপ
তুমি আমার অতিথশালা।
হঠাৎ কেন মেঘ চেঁচালো
- দরজাটা কই, মস্ত তালা?
তুমি আমার সমুদ্রতীর
আমি তোমার উড়ন্ত চুল
হঠাৎ কেন মেঘ চেঁচালো
- সমস্ত ভুল, সমস্ত ভুল?
আমি তোমার হস্তরেখা
তুমি আমার ভর্তি মুঠো।
হঠাৎ কেন মেঘ চেঁচালো
- কোথায় যাবি, নৌকো ফুটো?
No comments:
Post a Comment