Friday, May 2, 2014

Kathopakathan # 7 from Kathopakathan Vol. 1 by Purnendu Patri

শুভঙ্কর-

তোমার চিঠির আজ বিকেলের চারটে নাগাদ
পেলাম।
দেরী হলেও জবাব দিলে, সপ্তকোটি
সেলাম।
আমার জন্যে কান্নাকাটি? মনকে পাথর 
বানাও।
চারুলতা আসছে আবার। দেখবে কিনা 
জানাও।
কখন কোথায় দেখা হচ্ছে লেখোনি এক 
ফোঁটাও।
পিঠে পরির ডানা দিলে, এবার হাওয়ায় 
ছোটাও।
আসবে কি সেই রেস্টুরেন্টে, সিতাংশু যার 
মালিক?
রুপোলী ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে
শালিক।

No comments:

Post a Comment