Friday, May 2, 2014

Kathopakathan # 8 from Kathopakathan Vol. 1 by Purnendu Patri

শুভঙ্কর-

উত্তরোত্তর অত্যন্ত বাজে হয়ে উঠছ তুমি।
আজ থেকে তোমাকে ডাকব 
চুল্লী।
কেন জানো? কেবল পোড়াচ্ছ বলে।
সুখের জন্য হাত পাতলে যা দাও 
সে তো আগুনই।

নন্দিনী-

উত্তরোত্তর অত্যন্ত যা-তা হয়ে উঠছ তুমি 
আজ থেকে আমিও তোমাকে ডাকব 
জল্লাদ।
কেন জানো? কেবল হত্যা করছ বলে।
তোমাকে যা দিতে পারি না, তার দুঃখ 
সে তো ছুরিরই ফলা।

No comments:

Post a Comment